সম্পাদকের কথা


প্রকাশিত হল বাংলাদেশি রাইটার্স ই –ম্যাগাজিনের দ্বিতীয় সংখ্যা। প্রথম সংখ্যা প্রকাশিত হওয়ার পর আপনাদের ব্যাপক সাড়া পেয়ে আমরা যার পর নাই আনন্দিত হয়েছিলাম। কথা দিয়েছিলাম প্রতিমাসে আমরা একটা করে সংখ্যা বের করব। তারই ধারাবাহিকতায় প্রকাশিত হল ম্যাগাজিনটির ২য় সংখ্যা।

যেহেতু ভাষার মাস, ইচ্ছে ছিল একুশে ফেব্রুয়ারিতে আমরা ম্যাগাজিনটি প্রকাশ করব। কিন্তু কিছু প্রতিবন্ধকতার কারনে একটু দেরি হয়ে গেল। আশা করি এই অনাকাঙ্ক্ষিত বিলম্বকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবারের ম্যাগাজিনটিতে আমরা ভাষা আন্দোলন ও সাম্প্রতিক শাহবাগের গণজাগরণ বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছি।

প্রথম সংখ্যাটিতে বেশ কিছু ভুল ত্রুটি ছিল। এই সংখ্যায় আমরা তা কমিয়ে আনার চেষ্টা করেছি। তারপরও কিছু সমস্যা থেকে যেতে পারে। সামনে আরও সুন্দরভাবে ম্যাগাজিনটি আপনাদের সামনে উপস্থাপন করতে পারব বলে আশা রাখি। 

ভাল থাকুন সবাই। সুস্থ থাকুন প্রতিটি মুহূর্ত। আর লেখা দিতে ভুলবেন না যেন! সামনে মার্চ মাস, স্বাধীনতা দিবসের মাস। এবার কিন্তু স্বাধীনতা নিয়ে লেখা চাই!

ধন্যবাদান্তে,

নাজিম-উদ-দৌলা 
সম্পাদক
বাংলাদেশি রাইটার্স (ই-ম্যাগাজিন)
এম.বি.এ,
মার্কেটিং বিভাগ  
ঢাকা বিশ্ববিদ্যালয়।