বাংলাদেশি রাইটার্স কি এবং কেন?
বাংলাদেশি রাইটার্স মুলত একটি অনলাইন রাইটিং প্লাটফর্ম যা তরুন প্রজন্মের
সাহিত্যমনা ছেলেমেয়েদের মাঝ থেকে প্রতিভাবানদের বের করে আনার একটি প্রয়াস। আমাদের
প্রচেষ্টাসমুহ নিন্মরুপঃ
গ্রুপের সকল সদস্যরা তাদের মৌলিক লেখা শেয়ার করতে পারেন গ্রুপের ওয়ালে।
অন্যের লেখাও শেয়ার করা যাবে। কিন্তু সেক্ষেত্রে প্রকৃত লেখকের নাম উল্লেখ করতে
হবে অথবা সংগৃহীত কথাটি জুড়ে দিতে হবে।
সদস্যদের লেখাগুলো থেকে বাছাই করে নির্বাচিত লেখা এই ফেসবুক পেইজটিতে প্রতিদিন
আপডেট করা হচ্ছে।
বাংলাদেশী রাইটার্স ই ম্যাগাজিন আমাদের একটি মাসিক প্রকাশনা। সারা মাসে
গ্রুপের ওয়ালে শেয়ারকৃত সকল লেখা থেকে বাছাই করে নির্বাচিত লেখা সমুহ নিয়ে এই অনলাইন
ম্যাগাজিন প্রকাশিত হয়। ম্যাগাজিনে লেখা ছাপানোর জন্য মেইলের মাধ্যমেও লেখা পাঠানো
যাবে। ম্যাগাজিনটির অনলাইন এবং পিডিএফ উভয় মাধ্যমেই প্রকাশিত হবে।
বাংলাদেশি রাইটার্স ব্লগঃ
এটি আমাদের একটি আপকামিং প্রজেক্ট। ডোমেইন কেনার প্রচেষ্টায় আছি আমরা।
আশাকরি খুব শীঘ্রই আমরা একটি অনলাইন ব্লগ চালু করতে পারব। আপাতত গুগল ব্লগস্পটে
আমাদের একটি ব্লগসাইট আছে।
বাংলাদেশি রাইটার্স ম্যাগাজিন
এটিও আমাদের আপকামিং প্রজেক্ট। স্পন্সর পাওয়া গেলে আমাদের ভবিষ্যতে
প্রতিমাসেই ম্যাগাজিনটির একটি হার্ড কপি প্রকাশ করার ইচ্ছা আছে।
আমাদের অন্যান্য অঙ্গসংগঠনঃ
মুভি পাগল পোলাপানের সারাদিনের আড্ডারস্থল।
গেম খেলতে খেলতে যাদের মাথা নষ্ট তাদের আড্ডার জন্যই এই গ্রুপ।
বিভিন্ন ক্রিয়েটিভ আইডিয়া ও কর্মকাণ্ড শেয়ার করা ও আলোচনা করার জন্যই এই
গ্রুপ।
সব কষ্ট ভুলে গিয়ে নিছক হাসি তামাশা আর আনন্দ করে সময় কাটানোর জন্য সবচেয়ে
নিরাপদ যায়গা।