সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৩

কবি, বালক ও সুকন্যা


১. 
কবি কহিল, " বালক, তোমার
স্বার্থকতা বা সফলতার থেকে ব্যার্থতা অনেক
বেশী।"
কবি কে বলিলাম, "কবি, রাতের
অন্ধকারে ঝিকিমিকি তারার সৌন্দর্য।"
কবি পুনরায় বলিলো, "বালক, তোমার জন্য কবিতা . . . .


As your bright and tiny spark,
Lights the traveller in the dark.
Though I know not what you are,
Twinkle, twinkle, little star.
Twinkle, twinkle, little star.
How I wonder what you are.
Up above the world so high,
Like a diamond in the sky.
Twinkle, twinkle, little star.

২.
কবি কহিল, "বালক, ফেবুর propic এ তোমার
আপন ছবির অনুপস্থিতির হেতু কী?"
আনমনা ভাবে কবিকে বহিলাম, "কবি,
চেহারা তো মডেলদের মতো নহে।"
কবি পুনরায় কহিল, " তাহলে Model Arif
Khan
Rony Rezaul কি মদেল?" বেকুব নয়নে চেয়ে থাকিলাম। মদেল কী?
জানি না তো।
কবি বলিলো, " মদেলদের জন্য বাণী . .
Model of the people, by the
photographer, for the entertainer.
কবিকে বলিলাম, " তথাস্তু ! " কবি মুখ পেরিয়ে বলিলো, " মদেলেস্থু ! "


৩.
কবি সুধাইলো, "বালক, চারিদিকে আজ ঈদের
আনন্দ। আকাশেতে চাঁদ তো সার্চ লাইটের
মতো জ্বলিতেছে। ব্যাপার খানা কী?"
কবিকে বলিলাম, "কবি, ব্যাপার দুই খানা।
প্রথমত এক রাজাকারের বাচ্চার বাবার
ফাঁসির আদেশ আর দ্বিতীয়ত দক্ষিণ এশিয়া ঝুড়িবলে(basketball)বাংলাদেশ অপরাজিত
চ্যাম্পিয়ান।"
কবি উত্ফুল্ল কণ্ঠে বলিল, " বিচারপতি তোমার
বিচার ঠিক হয়েছে এই খুশি তে আম জনতা। . "
আবার মুখ ঘুরিয়ে কবি বলিল, "
ঝুড়িবলে ঝুড়িবলে ঝুড়িবলে ঝুড়িবলে দেহ দোলা না . . "
আমি বুঝিলাম, কবিরা মাঝে মাঝে বড়ই
নিষ্পাপ হয়।
আমিও চুপ থাকি কেন, " আরে দেহ দোলা না . . .


৪.
কবি সুধাইলো, "বালক, বাংলাদেশে কয় প্রকার
জাতি আছে বলিতে পারো?"
মাথা চুলকায়ে কবিকে বলিলাম, "কবি, দুই
প্রকার জাতি বাংলাদেশে বিদ্যমান। এক
হলো জাতি, অন্যটি হলো যাঁতি।"
আধখানা চাঁদ দেখিতে দেখিতে কবি কহিল, " খোলসা করো।"
আমিও চাঁদ দেখিতে দেখিতে বলিলাম,
"
যাহারা দেশ গড়ে তাহারা জাতি,
যাহারা দেশ ভাঙ্গার হেতুতে জড়িত
তাহারা যাঁতি।"
কবি উদাস মনে গাহিলো, " আমার আল্লাহ্ ই করবে তোমার বিচার"
আমিও গাহিলাম, " আমার আল্লাহ্ ই
করবে যাঁতির বিচার।"


৫.
কবি সুধাইলো, " বালক, তুমি দেবেন্দ্র নাথ ঠাকুরের ছোট ছেলে ( রবীন্দ্রনাথ ঠাকুর) বা দুখু মিয়ার (কাজী নজরুল ইসলাম ) গীত কি শ্রবণ করিয়া থাকো?"
কবিকে বলিলাম, "কবি, আমি তাদের সহিত কথাচ্ছলে বিদ্যা ও মহাবিদ্যা লয় পার করিয়াছি"
কবি আচমকা বলিয়া উঠিল, " বালক, তুমি শক্ত পাহাড় (hard rock ) বা ভারি ধাতুর (heavy metal ) সুর শ্রবণ করো?"
কবিকে পুনরায় বলিলাম, "কবি, মাঝে মাঝে শুনিতে প্রীত অনুভূত হয়।"
হঠাৎ কবি অনেক গুলো কাঁচা মরিচ হাতে নিয়ে কহিল, "বালক, আমাকে হৃদয় খানের কাছে নিয়ে চলো। কোনোদিন হৃদয় খাইনি। "
কবিকে অবাক নয়নে কহিলাম,
"
কবি, উনি তো খাদ্য বস্তু নহে। জীবন্ত মানুষ।"
কবি কহিল, "বালক, মুরগী খাও?"
২৪ পাটি দাঁত দেখাইয়া বলিলাম, " মুরগী, দিলেই খাই।"
কবি গম্ভীর মুখে বলিলো, " বালক তুমি বয়সে ছোট তাই সুধাইলাম, মুরগী খাও? , আমি বয়সে বড়ো তাই আমারে বলিয়াছে, হৃদয় খান? সে অবশ্যই খাদ্য বস্তু। "
আমি ভাবিলাম, " আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।"


৬. 
কবি সুধিলো, "বালক, তুমি অশিক্ষিত দেখিয়াছ?"
কবিকে কহিলাম, " শেষ দেখিয়াছি বিগত বছরে।"
কবি ফের সুধাইলো, "কী বোধ করিয়াছিলে?"
কবিকে উত্তর দিলাম, " বোধ হইয়াছিল, ঢাকা শহর যাইয়া আমার আশা পুরিবে। . "
কবি চমকিত নয়নে ফের সুধিলো, " পুরিবে না পুড়িবে?"
উদাস কণ্ঠে উত্তর দিলাম, " তাহা নীরবর করিবে বিরোধীদলের উপরে।"
কবি অধিকতর উদাস কণ্ঠে গীত ধরিল, " আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে . . . "
আমিও কবির সাথে গাহিলাম, " গণতন্ত্রের এই দেশে কেনে শান্তি নাই রে . . . "
. . . . .
{
পুনশ্চ: "অশিক্ষিত" বাংলাদেশের বিখ্যাত একটি সিনেমা।}


৭.
কবি সুধাইলো, "বালক, মরুভূমি শব্দ দ্বারা তুমি কি বাক্য রচনা করিতে সক্ষম?"
মাথা নাড়ায়ে কবিকে কহিলাম, " কবি, মরুভূমি শব্দ দ্বারা আমি উত্তম বাক্য রচনা করিতে সক্ষম।"
কবি উৎসুক নয়নে ফের সুধাইলো, "তবে অপেক্ষা কেন? বলিয়া ফেলো।"
কবিকে উত্তর দিলাম, " বাংলাদেশের বিগত স্বরাষ্ট্রমন্ত্রী, মরুভূমি খাতুন, দেশবাসীকে সাহারা রূপ দান করিয়াছিলো।
অথবা
বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান স্পনসর ভারতীয় মরুভূমি কোম্পানী।"
কবি বলিলো, "উত্তম বলেছো।" বলিয়া কবি গীত ধরিল . . . .
আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দেরে তুই . . . . "
আমি বুঝিলাম, মরুভূমিতে পানি অতীব দরকার।


৮.
কবি সুধাইলো, "বালক, আজ কত তারিখ?"
কবিকে কহিলাম, "কবি, আজ ২৫ই জান।"
কবি বিস্ময় নয়নে ফের সুধাইলো, "কী?"
কবিকে আবারো বলিলাম, " ২৫ই জানু।"
কবি বিস্ফরিত নয়নে পুনরায় সুধাইলো, " জান, জানু : বালক এই সব কি?"
আমি সরল গলায় বলিলাম, " জানুয়ারির সংক্ষিপ্ত রূপ।"
কবি দম ফেলিয়া বলিলো, " , আমি তো ভাবিলাম তুমি আমাকে বালিকা মনে করিয়া জান, জানু ডাকা শুরু করিয়াছ।"
আমি বেকুব নয়নে তাকিয়ে তাকিয়ে ভাবিলাম,
সব Whole sale (রহস্যময় চিনি) যেমন ভালো না
সব short form ও তেমন মিষ্টি না।


৯.
কবি সুধাইলো, " বালক, ভালবাসা কারে কয়?"
গলা খাঁকারি দিয়া এক দমে কবিকে বলিলাম, " কবি, যে বাসায় নুন্যতম একখানা শয়ন কক্ষ, খাদ্য গ্রহন কক্ষ, রান্না/পাক প্রস্তুত কক্ষ ও প্রক্ষালন কক্ষ থাকে এবং ঐ বাসা পুষিবার খরচে গৃহকর্তার কোন শারীরিক রোগ ধরা না পড়ে তবে উহাকে অমরা ভালবাসা বলিতে পারি।"
কবি উদাস নয়নে বলিলো, " আমি অনুভূতিও ভালবাসার কথা কহিয়াছিলাম।"
আমি চুপ থাকিলাম। কবি আজ উদাস।
কবি "ভালবাসি, ভালবাসি" বলে রবি বাবুর গান ধরিয়াছে।
কবিদের সংসারের কথা চিন্তা না করলেও চলে। আমিতো আর কবি না, আমি বালক। সামান্য কিছু টাঁকা নিয়ে ভালো বাসা খুজে চলছি।
রবি গুরু, ভালো বাসা . . . সে আসলেই যাতনাময়।


১০.
কবি সুধাইলো, "বালক, তুমি কি 50 cent এর নাম শুনিয়াছ?"
আনমনা ভাবে কবিকে কহিলাম, "কবি 50 cent হলো innocent এর বড় ভাই।"
কবি বিস্ময় স্বরে বলিলো, " তাই তো বলি নিরীহ মানুষের জীবনের মূল্য এত কম কেন। যখন তখন প্রহার করছে, হত্যা করছে। innocent মানুষের জীবনের মুল্য আসলেই 50 cent ."
আমি তন্ময় ভাবে বসিয়া ভাবিতে লাগিলাম " অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই, শুনি মানবের তুলনা কিছুই নাই . . . এমন মানব জনম আর কি হবে . . . ? ? ? "


লিখেছেনঃ জিয়াদ